এলাকাবাসীর কথায় কাজ বন্ধ, ছাত্রদল নেতার নির্দেশে শুরু
পটুয়াখালীর বাউফলে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে গতকাল বৃহস্পতিবার সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলেন এলাকাবাসী। আধঘণ্টার মধ্যে উপজেলা ছাত্রদল সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ গিয়ে ফের কাজ শুরুর নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে। এরপর কাজও শুরু হয়। জানা গেছে, কালাইয়া বন্দরের ল্যাংড়া মুন্সীর পুল থেকে পূর্বদিকে সুন্দরী সিনেমা হলের সামনে পর্যন্ত ৯৮ মিটার আরসিসি সড়ক নির্মাণের কাজ চলছে। পটুয়াখালী সড়ক বিভাগের (সওজ) এ কাজ বাস্তবায়ন করছে কোহিনূর এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে এবং দরপত্র অনুযায়ী কাজ হচ্ছে না। সংশ্...