শুরুতেই আলো ছড়িয়েছেন মেসি, এমবাপ্পে, হালান্ড
কলম্বিয়া ও উজবেকিস্তানের ম্যাচ দিয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম রাউন্ডের পর্দা নেমেছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত এ আসরে ফেভারিট দল ও প্রিয় তারকাদের পারফরম্যান্স নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব মেলাতে শুরু করেছেন ভক্ত অনুরাগীরা। পারফরম্যান্সের ঝলক দেখিয়ে কে হবেন এবারের বিশ্বকাপের নায়ক? প্রথম রাউন্ড শেষে টুর্নামেন্টের আলোচিত ফুটবল তারকাদের দিকে চোখ ফেরানো যাক। লিওনেল মেসি কাতার বিশ্বকাপে দলের ও ভক্তদের প্রত্যাশা পূরণ করেছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। এবারের টুর্নামেন্টে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকা মেসি প্রথম ম্যাচেই জানিয়ে দিলেন ফুটবলকে তাঁর আরও অনেক কিছু দেও...