‘মানুষের বিজয় আঁকতে চেয়েছি’
বাংলাদেশে যে কজন জীবন্ত কিংবদন্তি শিল্পী রয়েছেন এ মুহূর্তে, শিল্পী ও মানুষ হিসেবে যাদের বেড়ে ওঠার সঙ্গে এ দেশের ইতিহাস বিজড়িত, তাদের অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। গত বছর ডিসেম্বরের তাঁর বাড়িতে কিছু সময়ের আলাপের উঠে আসে মহান মুক্তিযুদ্ধ, তাঁর ছবি আঁকা, লেখার প্রেরণা ও সাধনার নানান দিক। কথা বলেছেন হামিম কামাল ঢাকার শেওড়াপাড়ায় তাঁর বাড়িটি নান্দনিক সবুজ। দরজা থেকে ছোট সিঁড়ি পর্যন্ত মাটি পেরিয়ে হেঁটে যেতে হয়। চারদিকে পা ফেলার মতো এমন মাটি ঢাকা শহরে দুর্লভ। বসার ঘরটি সুপরিসর, চারদিকের দেয়ালে তাঁর নিজের আঁকা ছবি শোভা পাচ্ছিল। ছবি সময় পরিভ্রামকের কাজ করে। কিছু ছব...