যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপকমিশনার(ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ। ডিসি বলেন, সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। আজিজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশব...