অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, তিন যুবক আটক
হবিগঞ্জের মাধবপুরের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাধবপুরের ধর্মঘর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৯৪/৪-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন–ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের উজ্জ্বল চন্দ্র দেব (৩৫), মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের মো. মোশারফ হোসেন (২৮) এবং মোহনপুর গ্রামের মো. রাহুল (২২)। বিজিবি জানায়, মোহনপুর এলাকায় নিয়মিত টহলের সময় আটক ব্যক্তিদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।&nbs...