বৃষ্টি, ময়াসুরের মায়া ও ভোজিনিয়া
মৃত নক্ষত্রের ছাই আর মহাকাশের ধুলো দিয়ে বানানো পৃথিবী। সেই ছাই আর ধুলো জমা হয়েছিল ৪.৫৪±০.০৫ বিলিয়ন বছর আগে। এই হিসাবকে যদি ২৪ ঘণ্টা ধরা হয়, তবে মানুষের জন্ম নাকি হয়েছে এবং মানুষ মানুষ রূপে আবির্ভূত হয়েছে মাত্র ৫ দশমিক ৭ সেকেন্ড আগে। তাতে আমার কী সমস্যা? কোনো সমস্যা নাই। আমি কত সেকেন্ড আগে জন্মেছি? দশমিক শূন্য ২ ন্যানো সেকেন্ড আগে? তাতেও কোনো সমস্যা নাই। কত সেকেন্ড আগে বৃষ্টি হয়েছিল? পৃথিবী সৃষ্টির পর? আদিম বৃষ্টি। পুরাণ মতে বারো লক্ষ বছর ধরে সেই বৃষ্টি হয়েছিল। মতান্তরে এক হাজার বছর ধরে। মতান্তরের নমুনা কী! কোথায় বারো লক্ষ বছর আর কোথায় এক হাজার বছর! তবুও মতান্তর। বিজ্ঞান কী বলছে? চার দশম...