রপ্তানির বার্তা নিয়ে শুরু হলো ফলমেলা
নওগাঁয় এবার সাড়ে ৪ লাখ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি টাকা। চলতি মৌসুমে ৩০ হাজার ৫০০ হেক্টরে আমের চাষ হয়েছে। বিপুল এই উৎপাদনকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে এবং ‘নওগাঁর আম’কে একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে জেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় ফল ও আম মেলা’। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। আগামীকাল ২০ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় সরকারি ও বেসরকারি ১৬ট...