ডিবির সাবেক প্রধান হারুনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক
ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশন চার্জশিটটির অনুমোদন দিয়েছে। শিগগির এটি আদালতে জমা দেওয়া হবে। দুদক সচিব মো. সাইদুর রহমান খান সাংবাদিকদের এই তথ্য জানান। জমি ক্রয়, পাকা ভবন নির্মাণ ও মালিকানা বদল নিয়ে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দুদক কমিশনের ঢাকা-১ কার্যালয়ে একটি মামলা দায়ের করা হয় ২০২৪ সালের ১৭ ডিসেম্বর। এই মামলা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হলে কমিশন চার্জশিট দেওয়ার অনুমোদন দেয়। মামলা তদন্তকালে হারুন অর রশীদের সম্পদ সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়...