ডিএসসিসির ফি-চার্জ আদায়ে এমটিবির সঙ্গে চুক্তি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষে বিভিন্ন ফি ও চার্জ আদায়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সম্প্রতি নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়। এর আওতায় এমটিবির ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস ব্যবহার করে ডিএসসিসির বিভিন্ন ফি ও চার্জ আদায় করা হবে। চুক্তি অনুযায়ী, ডিএসসিসি তাদের পক্ষে ফি ও চার্জ আদায়ের ক্ষেত্রে এমটিবির ওভার দ্য কাউন্টার (ওটিসি), এমটিবি নিও অ্যাপ এবং অন্যান্য প্রযোজ্য ডিজিটাল চ্যানেল ব্যবহার করতে পারবে। এ জন্য এমটিবির সমন্বিত এপিআই-চালিত ক্যাশ ম্যানেজমেন্ট সেবা ব্যবহারের সুযোগ থাকবে। অনুষ্ঠানে ডিএসসিসির প...