সাংবাদিককে পেটাল জনতা, মাদক মামলা দিল পুলিশ
ময়মনসিংহের গৌরীপুরে তোফাজ্জল হোসেন নামে এক সাংবাদিককে রশি দিয়ে বেঁধে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পরে তার কাছ থেকে ১৯টি ইয়াবা উদ্ধারের দাবি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তোফাজ্জল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি একটি জাতীয় দৈনিকের গৌরীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত মঙ্গলবার রাত ১০টার দিকে গৌরীপুর উপজেলার ভৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী আশরাফুল আলমের বাড়িতে মারধরের ঘটনাটি ঘটে। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তোফাজ্জলকে হেফাজতে নেয়। পুলিশের দাবি, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরপর আশরাফুল আলম কৌশলে পাল...