ভালো আছি, মন্দ আছি
এক-পা দু-পা করে সুরের ভুবনে দুই দশকের পথ অতিক্রম করে ফেলেছেন সালমা। ২০০৬ সালে রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর শিরোপা জয়ের মধ্য দিয়ে যে যাত্রা শুরু, তা আজও অব্যাহত রয়েছে। নন্দিত শিল্পীর এই দীর্ঘ সংগীতযাত্রা নিয়ে এবারের আয়োজন। লিখেছেন রাসেল আজাদ বিদ্যুৎ নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়তে হবে। একদিন তোমার পাশের মানুষটাও যেন চমকে যায়–এ কথাগুলো সালমা তাঁর উত্তরসূরিদের জন্য বলেছেন এমন নয়। সুরের ভুবনে পা রাখার পর এটিই ছিল তাঁর ব্রত। দুই দশকের পথ পাড়ি দিয়েও এ কথাগুলো নিজেকে নিজে শোনান। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হলে প্রতিনি...