আগস্টে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করলো বিজিবি
‎দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত আগস্ট মাসে ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে বিপুল পরিমাণ মাদক, স্বর্ণ, ভারতীয় কাপড়, কসমেটিকস, মোবাইল ফোন ও যন্ত্রাংশ রয়েছে। বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজিবি জানায়, আগস্টে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬টি শাড়ি, ৬ লাখের বেশি কসমেটিকস সামগ্রী, ৪১৮টি মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ মোবাইলের ডিসপ্লে ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ ছাড়া ১৪টি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গুল...