ভারতে সাজা খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল শিশুসহ ১৮ জন
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে আটকে থাকা বা আশ্রয় নেওয়া ১৮ জন বাংলাদেশি নাগরিক মাধ্যমে দেশে প্রত্যাবর্তন করছেন। আজ বুধবার বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রবেশ করেন তারা। কলকাতা অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রচেষ্টায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এরা বিভিন্ন মেয়াদে সেখানে আটকা ছিল। জানা যায়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে গত ১০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া-১ শাখার সহকারী সচিব এস. এম. রাহাতুল ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে জানানো হয়, কলকাতার বাংলাদেশ উপ-হাইকমি...