এবার ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি
রাজধানীর ‎মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় এবার দু্জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির দাবি, গ্রেপ্তার হওয়া মো. খোকন ও রাজিব মাতুব্বরই (৩৬) ছিনতাই এবং রনজিলা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার সময় রাজিব মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং খোকন পেছনে বসে রনজিলার ব্যাগ ধরে টান দেন। বুধবার মিন্টোরোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। এর আগে একই ঘটনায় ৩০ আগস্ট তিনজনকে গ্রেপ্তারের পর স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২ (বিলুপ্ত র‍্যাব)...