ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানের নৌযানের সংঘর্ষ, কঠোর প্রতিবাদ নয়াদিল্লির
আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। গত মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনার পর পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে কঠোর প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি অভিযানে থাকা ভারতের একটি সম্মুখসারির যুদ্ধজাহাজের কাছাকাছি চলে আসে পাকিস্তানি নৌযান। ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে ওই পাকিস্তানি যুদ্ধজাহাজ ভারতীয় জাহাজটির পাশ দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় সংঘর্ষ ঘটে। সূত্রগুলো বলেছে, পাকিস্তানি নৌযান উচ্চগতিতে এগিয়ে আসছিল এবং অনিরাপদ ও অপেশ...