ফটকে তালা, ভাঙা দেয়াল টপকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি
আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যখাতের এক করুণ চিত্র দেখতে পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। বুধবার দুপুরে তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র হঠাৎ পরিদর্শনে যান। গিয়ে দেখেন প্রধান ফটকে মরচে ধরা তালা ঝুলছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর পাশের ভাঙা দেয়ালের ওপর থেকে কাঁটাতারের বেড়া সরিয়ে সেই দেয়াল টপকে ভেতরে ঢুকেন তিনি। স্বাস্থ্যকেন্দ্রটি গাজীপুর-৩ আসনের এই এমপির নিজ নির্বাচনী এলাকায় পড়েছে। এর সূত্র ধরে গতকাল তিনি কাউকে না জানিয়ে সেটি পরিদর্শনে যান। স্বাস্থ্যকেন্দ্রটির সামনে গিয়ে প্রধা...