শিক্ষা দিবসের শিক্ষা
১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ঐতিহাসিক শিক্ষা দিবসটি সরকারিভাবে পালিত না হলেও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো তা পালন করে। শিক্ষার অধিকার আদায়ে ওই দিন ঢাকার রাজপথে তৎকালীন পাকিস্তানি সামরিক শাসকের পুলিশ বাহিনীর বুলেটে জীবন দিতে হয়েছিল মোস্তফা, ওয়াজিল্লাহ, বাবুল প্রমুখ ছাত্রনেতার। সামরিক শাসক ফিল্ড মার্শাল আইয়ুব খান গঠিত শরীফ কমিশন একটি শিক্ষানীতি প্রস্তাব করে, যার প্রধান লক্ষ্য ছিল বিশেষত উচ্চশিক্ষা সংকোচন। তা বাতিলের দাবিতে ৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়েছিল। সেই ধর্মঘট পালনকালেই পুলিশি এ হত্যাকাণ্ড ঘটে। এর পরিণতি অবশ্য দাঁড়ায় শরীফ কমিশনের শিক্ষানীতি বাতিল। কার্যত ওই আন্দোলন ছি...