প্রতি মাসে বাড়ছে ডেঙ্গু রোগী
শুকরন নেছার (৪৫) জ্বর আসে বেশ কয়েক দিন আগে। দুয়েক দিন ভোগার পর স্থানীয় চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করে জানতে পারেন, ডেঙ্গু হয়েছে তাঁর। এর পর থেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। গত মঙ্গলবার জ্বর বাড়তে থাকায় বাধ্য হয়ে যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাঁর বাড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামে। গতকাল বুধবার শুকরন নেছাকে পাওয়া যায় হাসপাতালের বারান্দায়। শয্যা সংকটের কারণে এখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও গতকাল এখানে চিকিৎসাধীন রোগী ছিলেন ৯৪ জন। তাদের মধ্যে নারী ৪৩ জন, পুরুষ ৫১ জন। এই রোগীদের ৩০ জনই শুকরন নেছার মতো ডেঙ্গু আক্...