শামুকখোল এখন উলিপুরের ‘স্থায়ী বাসিন্দা’
সকাল হতেই গাছ থেকে ভেসে আসে পাখির ডাক। এক গাছ থেকে আরেক গাছে উড়ে যায় ঝাঁকে ঝাঁকে শামুকখোল। কোথাও ডানার ঝাপটা, কোথাও কিচিরমিচির শব্দ। গাছের নিচে দাঁড়ালে চোখে পড়ে ডালে ডালে সাদা-ধূসর পাখি, তাদের বাসা আর ছানাদের আনাগোনা। সন্ধ্যা নামার আগেও একই দৃশ্যের দেখা মেলে। পাখির কোলাহলে মুখর হয়ে ওঠে পুরো গ্রাম। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলঘেঁষা উলিপুর গ্রামের এখন এটাই নিত্যদিনের চিত্র। প্রায় ৫২ বিঘা আয়তনের পুরোনো একটি দিঘিকে ঘিরে গড়ে ওঠা গ্রামটি গত কয়েক বছরে পরিচিতি পেয়েছে ‘পাখির গ্রাম’ নামে। তবে অন্য সব পাখিকে ছাপিয়ে এখন উলিপুরের প্রধান বাসিন্দা যেন শামুকখোল। স্থানীয়রা জানান, প্রায় এক দশক...