রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঠিকাদার অভিযোগ অস্বীকার করলেও উপজেলা প্রকৌশল অফিস বলছে, কাজটি নিয়মের মধ্যে হয়নি। যেসব জায়গায় নিম্নমানের কাজ হয়েছে, তা ভেঙে আবার নতুন করে করা হবে। বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হচ্ছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাইয়ের বিষয়টি স্থানীয়দের নজরে আসে। বিষয়টি জানতে পেরে গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও...