ডিস্ক প্রলাপস কেন হয়, লক্ষণ ও উপসর্গ
প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের জীবন সহজ হলেও কায়িক পরিশ্রম কমে যাওয়ায় এবং আলস্যের কারণে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে, যার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো ডিস্ক প্রলাপস বা পিএলআইডি। ডিস্ক প্রলাপস কী? ডিস্ক প্রলাপস বলতে কোমরের মেরুদণ্ডের দুটি হাড়ের মধ্যস্থ ডিস্কের অন্তঃস্থ জেলি সরে যাওয়াকে বোঝায়। কোনো কোনো ক্ষেত্রে এই জেলি বের হয়ে পেছনের দিকের নার্ভগুলোতে চাপ দিতে পারে, যার ফলে কোমর ব্যথা পায়ের দিকেও চলে যেতে পারে। কারণ অতিরিক্ত ওজন। দীর্ঘ সময় বসে থাকা। ভুল পজিশনে দীর্ঘ সময় কাজ করা ও থাকা। শারীরিক ফিটনেস কমে যাওয়া। কোমরের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাওয়া। নিয়মিত ব্যায়াম না করা। স...