পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারেনি জ্যোতিরা
মিষ্টি রোদের সঙ্গে সবুজের আবাহন। করোগি স্পোর্টস পার্ক সুন্দর্যে শুধুই মুগ্ধতা ছড়ায়। অথচ নাগোয়ার এই চোখ ধাঁধানো গ্রাউন্ডে রংহীন বাংলাদেশের মেয়েরা। ব্রোঞ্জ পদকের স্বপ্নভঙ্গ নিগার সুলতানা জ্যোতিদের। এশিয়ান গেমস নারী ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে সারোয়ার ইমরানের দল। এই হারে গত আসরের অর্জিত ব্রোঞ্জ পদকটি এবার হাতছাড়া করল বাংলাদেশ। পাকিস্তানের ১৪৬ রানের টার্গেটে বাংলাদেশ করে ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান। ফ্লাট উইকেট। যেখানে আগের ম্যাচগুলোতে হয়েছে রান উৎসব। তাই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। তার এ সিদ্ধান্তকে সঠিক প্রমান করেন পাকিস্তানের দু...