যে কারণে মুক্তির আগেই আল্লু অর্জুন ও দীপিকার সিনেমা গিনেস বুকে
মুক্তির এক বছর আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। প্রায় ৮০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি পরিচালনা করছেন অ্যাটলি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘রাকা’র শুটিং চলাকালে একটি দৃশ্যে একই সময়ে ৩৭ জন শিল্পীকে রিয়েল-টাইমে মোশন ক্যাপচার করা হয়। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি বলে দাবি করা হয়েছে। সেই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানি...