নীতি সুদহার এবং ঋণ নেওয়ার ব্যয়ের পার্থক্য কমাতে হবে
সরকারি-বেসরকারি সংলাপ প্ল্যাটফর্ম বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) বাংলাদেশ ব্যাংক ঘোষিত ত্রৈমাসিক মুদ্রানীতির ওপর প্রতিক্রিয়ায় নীতি সুদহার এবং বাজারে ঋণ গ্রহণের ব্যয়ের মধ্যে পার্থক্য কমিয়ে আনার সুপারিশ করেছে। বিল্ড গতকাল বৃহস্পতিবার এই প্রতিক্রিয়া সংবাদমাধ্যমে পাঠিয়েছে। বিল্ড বলেছে, মুদ্রানীতি কমিটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক পুনরুদ্ধারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে নীতি সুদহার সাড়ে ৯ শতাংশে অপরিবর্তিত রেখেছে। তবে বর্তমানে প্রকৃত ঋণ গ্রহণের ব্যয় ১৩ থেকে ১৭ শতাংশ। এই ব্যবধান অনেক বেশি থাকায় বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। বিল্ডের মতে, স্ট্যান্ডিং লেন্ডি...