আন্দোলন দশম দিনে চুয়েটে দাবি আদায়ে আলোকচিত্র প্রদর্শনী, প্রতিবাদী কনসার্ট
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের আন্দোলন দশম দিনে গড়িয়েছে। এদিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পাশাপাশি প্রতিবাদী আলোকচিত্র প্রদর্শনী ও কনসার্টের আয়োজন করেন শিক্ষার্থীরা। পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বিকাল ৩টায় শহীদ মিনার প্রাঙ্গণে চুয়েটের হাউস অব ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবের উদ্যোগে দ্রোহের কবিতা আবৃত্তি করা হয় এর আগে সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালন কর...