৯ মাসে পানিতে ডুবে ৮৩ জনের মৃত্যু, ৯৫ শতাংশ শিশু
নেত্রকোনায় চলতি বছরের ৯ মাসে পানিতে ডুবে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশ শিশু। তাদের বেশির ভাগের বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে। একের পর এক এমন মৃত্যুতে সন্তানদের নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পানিতে ডুবে মৃত্যু রোধে তৃণমূল পর্যায়ে কার্যকর ও টেকসই উদ্যোগের ঘাটতি রয়েছে বলে মনে করছেন অনেকে। নেত্রকোনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পানিতে ডুবে ৮৩ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে তিনজন, ফেব্রুয়ারিতে কেউ মারা যায়নি, মার্চে চারজন, এপ্রিলে ছয়জন, মে মাসে ১৫, জুনে ২৭, জুলাইয়ে ৯ এবং আগস্টে ১৮ ও সেপ্টেম্বরে একজন শিশুর মৃত্যু হয়েছে। বর্ষাক...