মশার শক্তি, নাকি ব্যবস্থাপনার দুর্বলতা?
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্ব যখন প্রযুক্তি বা ভালো মশা, তথ্যভিত্তিক নজরদারি, আগাম সতর্কতা ও টিকাদান নিয়ে কাজ করছে, তখন বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণের বড় অংশ এখনও পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযাননির্ভর। মশা নিয়ন্ত্রণ অবশ্যই জরুরি। প্রশ্ন হলো, এটুকুই কি যথেষ্ট? প্রথমেই বলো রাখা ভালো, ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো একক ‘ম্যাজিক বুলেট’ নেই। সমন্বিত উদ্যোগের ওপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ২০২৬ সালের ২৪ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় ‘স্বাস্থ্য চর্চা’ সংলাপে সরকার ও সমাজের বিভিন্ন পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়...