দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, প্রতিটি মণ্ডপে সিসিটিভি চায় হিন্দু মহাজোট
সিলেট, রাজবাড়ী, পঞ্চগড়, মানিকগঞ্জ, রংপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় দুর্গাপ্রতিমা ও মন্দিরে ভাঙচুরের প্রতিবাদ এবং আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে সরকারি অর্থায়নে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়...