প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে সৌর প্যানেল থেকে বিদ্যুৎ গেছে জাতীয় গ্রিডে: মীর শাহে আলম
রাজধানীর গুলশানে নিজের বাসভবনের ছাদে সৌর প্যানেল বসিয়ে গত তিন দিনে ২ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ১ হাজার ইউনিট তিনি নিজে ব্যবহার করেছেন। বাকি ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন। আজ রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের নিয়ে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় তিনি এ তথ্য জানান। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশা...