সিদ্ধান্ত বদলে কেন রাজনীতিবিদ রাঘবকে বিয়ে করেন পরিণীতি
২০২৩ সালের সেপ্টেম্বরে রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের আগে পরিণীতি বলেছিলেন, তিনি কখনো কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না। এমন বক্তব্যের পর রাঘবের কোন গুণে মুগ্ধ হয়ে নিজের সেই সিদ্ধান্ত বদলেছিলেন, তা নিয়ে কৌতূহল ছিল ভক্তদের। নেটফ্লিক্সের ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ সিনেমার প্রচারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন পরিণীতি। জানান, রাঘবের সঙ্গে তার সম্পর্ককে বিশেষ করে তুলেছে দুজনের পারস্পরিক সমতা, বোঝাপড়া ও ব্যক্তিগত জীবনে স্বাভাবিক থাকার চেষ্টা। পরিণীতি বলেন, ‘রাঘব ও আমার সম্পর্কের ক্ষেত্রে ঝুঁকিটা আরও বেশি ছিল। সে দিল্লিতে থাকে, আর আমি মুম্ব...