মাঠ থেকে নিরাপদ কৃষিপণ্য রাজধানীর বাজারে
টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের কৃষক মো. ছানোয়ার হোসেন। উত্তম কৃষিচর্চা বা গ্যাপ পদ্ধতি অনুসরণ করে তিনি ফসল উৎপাদন করেন। তার ক্ষেতে উৎপাদিত সেই নিরাপদ ফসল এখন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কৃষকের বাজারে বিক্রি হচ্ছে। উৎপাদক থেকে সরাসরি বাজারে আসা পণ্যগুলো ঘিরে ঢাকার ক্রেতাদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। গত শুক্রবার এই বাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উত্তম কৃষিচর্চা পদ্ধতিতে উৎপাদিত নিরাপদ কৃষিপণ্যের বিপণন ও ব্র্যান্ডিং কার্যক্রম। কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের আওতায় হর্টেক্স ফাউন্ডেশন এ কার্যক্রম শুরু করেছে। কৃষক ছানোয়ার হোসেনের কাছে নিরাপদ কৃষি কোনো কঠিন বিষয় নয়। তিনি...