রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, ৩ যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুকে আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। গ্রেপ্তার তিন যুবক হলেন- গন্ধর্বপুর এলাকার রেদোয়ান মিয়ার ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) ও জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরী গতকাল শুক্রবার বিকেলে তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে বেড়াতে যায়। রাতে তারা মোটরসাইকেলে ক...