নিয়মিত ঘুমের ওষুধ খাচ্ছেন?
ঘুমের ওষুধ কেবলই মানুষকে ঘুমিয়ে থাকতে সাহায্য করে না বরং বিপজ্জনক মাতলামিতেও ঠেলে দেয়। ‘এমন জটিল আচরণ যেমন ঘুমের মধ্যে গাড়ি চালানো রোগীদের সঙ্গে সঙ্গে অন্যদের জন্যও ক্ষতির কারণ হতে পারে।’ এ কথা বলেছেন রাসেল ক্লাটগ নামে একজন চিকিৎসা বিশেষজ্ঞ ও গবেষক। তিনি আবার আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’-এরও প্রধান। অ্যালার্জির প্রতিক্রিয়া: এ ছাড়াও ঘুমের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে আছে অ্যালার্জির প্রতিক্রিয়া। এর ফলে মুখের ভেতর শুকিয়েও যায়। এসবই এর ছোটোখাটো প্রতিক্রিয়া। তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়ায় দম বন্ধ হয়ে আসা থেকে শুরু করে গুরুতর শারীরিক সমস্যা...