নদী-পাখির ছবিতে প্রকৃতি রক্ষার আহ্বান
কোথাও নদীর বুকে নৌকার চলাচল, কোথাও জীবিকার প্রয়োজনে পানিতে নেমে মানুষের ব্যস্ততা। কোনো ছবির ফ্রেমে বিস্তৃত জলরাশিতে রোদের ঝিলিক, আবার কোনোটায় জলাভূমির সবুজে বিচরণ করছে পাখি। ক্যামেরার লেন্সে বন্দি নদী, মানুষ ও পাখির এমন নানা মুহূর্তের মধ্য দিয়ে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি উঠে এসেছে জলাভূমি, জীববৈচিত্র্য ও প্রাণ-প্রকৃতি রক্ষার তাগিদ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুরু হয়েছে ‘নদী ও পাখি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। নদী, পাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে গতকাল শনিবার চার দিনব্যাপী এ প্রদর্শনীর...