জেলা ও মহানগর জামায়াতের আমির পদে বড় পরিবর্তন
জামায়াতে ইসলামীর ৭৭ জেলা এবং মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিতদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির শফিকুর রহমান। ২৭ জেলা এবং মহানগরে নতুন আমির নির্বাচিত হয়েছেন। বাকিগুলোতে ২০২৪ আগে থেকে দায়িত্ব পালন করা আমিররা পুনর্নির্বাচিত হয়েছেন। জামায়াতের রুকনদের (সদস্য) ভোটে জেলা এবং মহানগর আমিররা নির্বাচিত হয়েছেন। গত মাসে ভোটগ্রহণ করা হয় জেলা এবং মহানগরে। তবে কুমিল্লা মহানগর আমিরের নাম ঘোষণা করা হয়নি। সেখানে নির্বাচনের এক পক্ষের সমর্থকরা হামলা করে। এতে সদ্য সাবেক আমির কাজী দ্বীন মুহাম্মদ এবং নায়েবে এ কে এম এমদ...