কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে নতুন বাস্তবতার মুখে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ভোটাররা কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে তুলে দেওয়ায় সম্পূর্ণ বদলে যাওয়া এক রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের প্রতি বড় ধরনের অনাস্থা প্রকাশ করে এই রায় দিয়েছেন ভোটাররা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলছে, ৮০ বছর বয়সী ট্রাম্পের জন্য এই ফলাফল ব্যক্তিগতভাবে বড় ধরনের অপমান। জ্বালানির আকাশছোঁয়া দাম এবং ইরানের সঙ্গে তাঁর ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী যুদ্ধের বিরুদ্ধে জন-অসন্তোষের জেরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও ডেমোক্র্যাটরা বিজয়ী হয়েছেন। সিনেট ও প্রতিনিধি পরিষদ– কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদে...