ফ্যাসিবাদের উত্থান রোধে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে
গণঅভ্যুত্থানে পতন হওয়া ফ্যাসিবাদে পুনরুত্থান রোধে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন না করে অন্তর্বর্তী সরকার অপরিপক্কতার পরিচয় দিয়েছে। এখন জুলাই সনদ 'রেড লাইন'। যারা বাস্তবায়ন করবে না এর মূল্য চোকাতে হবে। বুধবার জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির ‘বছর পেরিয়ে জুলাই সনদ: গণ-অভ্যুত্থানের তরুণ অংশীজনদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় এতে প্রধান অতিথি ছিলেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকি...