সেই ৪ প্রকল্প বিনা টেন্ডারে চায় গ্যাজপ্রম
ভোলায় গ্যাস অনুসন্ধানসহ চারটি বড় প্রকল্পে কাজ পেতে নতুন করে তৎপরতা শুরু করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম। তারা উন্মুক্ত দরপত্র ছাড়াই কাজগুলো পেতে চায়। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠানটি প্রকল্পগুলোর কাজ চেয়েছিল। তবে জুলাই গণঅভ্যুত্থানে সরকারের পতন হলে উদ্যোগটি থেমে যায়। গ্যাজপ্রম ভোলায় পাঁচটি গ্যাসকূপ খনন, ভোলা ও হাতিয়ায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ, ভোলা-বরিশাল গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ এবং ভোলায় ছোট পরিসরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনা নির্মাণের প্রস্তাব দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকায় রাশিয়ার দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জ্বাল...