সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ৯ জুন
সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আপিল বিভাগের চেম্বার আদালতে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদনটি দাখিল করা হয়। চেম্বার আদালতের বিচারপতি ফারাহ মাহবুব আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ৯ জুন ধার্য করেন। আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের এ তথ্য জানান। গত ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। ১৮৫ পৃষ্ঠার রায়ে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হ...