নাটোরে বজ্রপাতে ইটভাটা শ্রমিকের মৃত্যু, আহত ১
নাটোরের লালপুরে ইটভাটায় কাজ করতে গিয়ে বজ্রপাতে এস্কেন আলী ভোলা (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নারী শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর সুপার ইটভাটায় এই ঘটনা ঘটে। আহত শাপলা খাতুন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বজ্রপাতে নিহত এস্কেন আলী ভোলা বালিতিতা ইসলামপুর উত্তরপাড়া গ্রামের মৃত আদুর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সুপার ইটভাটায় এস্কেন আলী ভোলা ও শাপলা খাতুন কাজ করছিলেন। এ সময় আকাশে কালো মেঘে ছেয়ে বৃষ্টি শুরু হয়। হঠাৎ বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হলে এস্কেন আলী ভোলা ও শাপলা খাতুন গুরুতর আহত হন...