অভিনেতা দিলু মজুমদার মারা গেছেন
আরণ্যক নাট্যদলের পরিচিত মুখ, অভিনেতা দিলু মজুমদার আর নেই। বুধবার বিকেলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। সামাজিকমাধ্যমের এক পোস্টে দিলু মজুমদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আরণ্যক নাট্যদল। একইসঙ্গে অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে। জানা গেছে, কয়েকদিন ধরেই তার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। বুধবার হঠাৎই সন্ধ্যার আগে শারীরিক অসুস্থতা অনুভব করেন দিলু। সঙ্গে সঙ্গে তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে কুর্মিটোলা হাসপাতালে...