রবীন্দ্র সরোবরে রইদের গান
‘রইদ’ সিনেমার প্রচারণায় কনসার্টের আয়োজন করেছেন চলচ্চিত্র নির্মাতা মেজবাউর রহমান সুমন। শিরোনাম দিয়েছেন ‘রইদের গান’। শুক্রবার বিকেল ৪টায় ঢাকার রবীন্দ্র সরোবরে সিনেমাটির গান নিয়ে অনুষ্ঠিত হবে এই সংগীতায়োজন। এতে পারফর্ম করবে ব্যান্ড মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি; যাদের গান থেকে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘রইদ’ সিনেমায়। আয়োজক পক্ষ থেকে শিমুল চন্দ্র বিশ্বাস জানান, অনেক দিন ধরে ‘রইদের গান’ শিরোনামে কয়েকটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা চলছিল। কিন্তু নানা ধরনের ব্যস্ততা ও কিছু অনিবার্য কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অবশেষে আমরা সবাই...