ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার নির্দেশ নৌ-প্রতিমন্ত্রীর
ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রীদের নামানোর নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাট এলাকা পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন। প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনা এড়াতে ফেরিতে ওঠার আগেই বাস থেকে যাত্রীদের নামিয়ে দিতে হবে। আবার বাস ফেরি থেকে নামার পর যাত্রীদের উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ফেরিতে যাত্রীবাহী বাস লোড-আনলোড করার সময় কোনো দুর্ঘটনা না হয়। আগামী সোমবার শুরু হচ্ছে কোরবানির ঈদ উপলক্ষে সাতদিনের সরকারি ছুটি। এর আগে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়কপথে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট মানিকগঞ্জ...