কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ মেসিদের অনুশীলন
আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মাঠের প্রতিপক্ষের পর এবার আবহাওয়ার বৈরিতার মুখোমুখি হতে হচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যদের। কানসাসের তীব্র গরমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখতে আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। শরীরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ধরনের ‘কুলিং ভেস্ট’ ও ইনসুলেটেড বুট পরে অনুশীলন করতে দেখা গেছে লিওনেল মেসিদের। বিশ্বকাপের প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিকের পর বৃহস্পতিবার কানসাসেই পরবর্তী ম্যাচের প্রস্তুতি হিসেবে অনুশীলনে নামে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের এই শহরে তখন পারদ...