আর্থিক সুবিধা না পেয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: রূপগঞ্জের ইউএনও
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয়ের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। অনৈতিক সুবিধা ও অর্থ দাবি প্রত্যাখ্যান করায় ওই অপপ্রচার চালানো হয় বলে উল্লেখ করেছেন ইউএনও। মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইউএনও সাইফুল ইসলাম জয় এই অভিযোগ করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউএনও বলেন, ‘অপরাধ বিচিত্রা’ পত্রিকার সাংবাদিক পরিচয়ে শাহিন হোসেন নামে এক ব্যক্তি প্রথমে কক্সবাজার ভ্রমণের জন্য বিমানের তিনটি টিকিট এবং পাঁচতারকা হোট...