বৈঠকের অনিশ্চয়তা নিয়েই দোহায় যাচ্ছেন ইরান-মার্কিন প্রতিনিধিরা
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচক দলের সদস্যরা চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় যেতে পারেন। ধারণা করা হচ্ছে উভয়পক্ষ ফের আলোচনায় বসবে। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও কোনো বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প তাঁর জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফকে আলোচক দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে ইরানও চলতি সপ্তাহে কাতারে তাদের একটি টেকনিক্যাল বা কারিগরি দল পাঠাচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ সফরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। বাঘাই বলে...