‘রক্ত দেব, এনসিটি সিসিটি দেব না’
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ইজারার সব উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর আক্তারুজ্জামান সেন্টার প্রাঙ্গণে কালো পতাকা মিছিলের আগে সমাবেশে এই দাবি জানায় সংগঠনটি। সমাবেশ শেষে একটি কালো পতাকা মিছিল আগ্রাবাদের বাদামতলি থেকে শুরু হয়ে বারিক বিল্ডিং মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন শ্রমিক, কর্মচারী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতাকর্মী অংশ নেন। তারা ‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’, ‘রক্ত দেব, জীবন দেব, এনসিটি-সিসিটি দেব না’, ‘দেশের বন্দর দেশের হাতে রাখতে হবে...