ছানিজনিত অন্ধত্ব কমাতে প্রয়োজন আগাম শনাক্তকরণ
দেশে প্রতিবছর ছানিজনিত অন্ধত্বে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা বাড়ছে। দেশে প্রতি বছর অন্ধত্ব সৃষ্টিকারী ছানির নতুন রোগী যুক্ত হচ্ছে প্রায় ১ লাখ ৩০ থেকে ১ লাখ ৪০ হাজার। একই সঙ্গে প্রায় ৪০ হাজার দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর মধ্যে ১২ হাজার শিশু চিকিৎসাযোগ্য অথচ অস্ত্রোপচারবিহীন জন্মগত ছানিতে ভুগছে। মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। বিশ্বব্যাপী পালিত ‘ছানি সচেতনতা মাস–২০২৬’ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব ক্যাটার্যাক্ট অ্যান্ড রিফ্ল্যাকটিভ সার্জনস (বিএসসিআরএস)। অন...