এই জার্মানি যখন খাদে পড়ে তখন বিদায় নিতে জানে
হৃদয়ভাঙার যেখানে শুরু, সেই দিনগুলো পড়ে আছে রাশিয়ায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মেক্সিকোর বিপক্ষে হেরে খাদের কিনারে পড়েছিলেন টমাস মুলার, মেসুত ওজিলরা। আসরে টিকে থাকার চেষ্টায় যখন একজন নায়কের খুব প্রয়োজন- তখন দ্বিতীয় ম্যাচে ত্রাতা হয়েছিলেন টনি ক্রুজ। সেই দৃশ্যটা আরেকবার মনে করা যাক। সুইডেনের বিপক্ষে ১-১ সমতার ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের শেষ মিনিটে। পেনাল্টি এরিয়ার বাইরে থেকে শট নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ক্রুজ। সাইডলাইনে পাহাড়সম চাপ নিয়ে পায়চারি করছিলেন কোচ জোয়াকিম লো। এর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে ক্রুজের পা থেকে বল জড়ায় সুইডেনের জালে। সেই সময় ব্রিটিশ ধারাভাষ্যকার জন রডারের বলা একটি বাক্য এখ...