প্রায় দুই বছর পর কলকাতা মিশনে পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার, দায়িত্বে মোহাম্মদ খালেদ
প্রায় দুই বছর পর কলকাতায় বাংলাদেশের মিশনে পূর্ণকালীন ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ কূটনীতিক মোহাম্মদ খালেদ। বর্তমানে তিনি চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, আগামী ১৫ জুলাইয়ের পর, অর্থাৎ জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তিনি কলকাতায় এসে নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন। মোহাম্মদ খালেদ ২০০৬ সালের ২১ আগস্ট বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগ দেন। তিনি বাংলাদেশ ফরেন সার্ভিসের ২৫তম ব্যাচের (বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার) কর্মকর্তা। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কুনমিংয়ে...